ব্রেকিং
news icon শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প... news icon গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন, ব... news icon ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশ... news icon নীলফামারীতে ‘সাপের ছোবলে’ শিক্ষার্থীর মৃত্যু news icon নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশি... news icon চলে যাওয়ার চার বছর, গানের কথায় আজও অমর গাজী মাজহার... news icon শিল্পায়নে নারীর অংশগ্রহণ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা... news icon প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা news icon কিউবায় প্রেসিডেন্টের পর অর্থনীতির উপর নতুন মার্কিন... news icon প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার অভিযোগে আটক ১ news icon ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতে স্বামী নিহত news icon বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে নামল প্রতিমন্ত্রীর গ... news icon নটি বয়ের উৎক্ষেপন, মহাকাশে ভারতের নতুন সাফল্য news icon ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ news icon রাজধানীর রূপনগরে টিনশেড ঘরে নারীর অর্ধগলিত মরদেহ news icon ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের news icon শিক্ষিকা হত্যাকাণ্ড: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ছায়া... news icon শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ পলাতকদের জন্য পত্র... news icon সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদ ক্রোক, হিসাব অ... news icon নাটক-সিনেমায় নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ news icon ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে:... news icon শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কো... news icon পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্... news icon সাকিবকে আবারও দলে ফেরাল আটলান্টা ফায়ার news icon নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ news icon নাশকতার ‘গোপন তথ্যে’ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদ... news icon বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার: বিদ্যু... news icon ‘জাদুকরী প্রতিভা’ মেসির অবসরে ইনফান্তিনোর আবেগঘন শ... news icon জন্মাষ্টমী উপলক্ষে পুরোহিতদের সাথে শুভেচ্ছা বিনিময... news icon ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই কিনতে ৭৩৯ কো...

রাজধানীর পল্লবী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ, ফাঁকা গুলি

ঢাকা অফিস

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম

Ajker Patrika

রাজধানীর পল্লবী ক্যাম্পে বিএনপি-জামায়াতপন্থিদের সংঘর্ষ, ফাঁকা গুলি

ঢাকা অফিস

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকের এ ঘটনার জেরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি হাসান বাসির।  তিনি বলেন, “ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।  জামায়াত ও বিএনপিপন্থিদের দ্বন্দ্ব প্রসঙ্গে ওসি বলেন, “সেখানে একটি পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ঝামেলাটা বিহারি-বিহারিদের; পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়। ” তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ভাষ্য ওসির।  পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।  এ সময় উভয় পক্ষের মধ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।  এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, এমন প্রশ্নে ওসি হাসান বলেন, “তাদের মধ্যে ঢিল মারামারি হয়েছে, কেউ আহত হয়েছে কি না—তথ্যটি আমাদের কাছে এখনো আসেনি। ”  এ অবস্থায় ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত