রাজধানীর কদমতলীতে ছিনতাইয়ের সময় অপর এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) ভোরে নামা শ্যামপুরের বড়ইতলা ভাঙা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘিরে ধরে তিন ছিনতাইকারী। এ সময় একজন ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরেন। অন্য দুজন তার কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
পথচারীরা চিৎকার শুরু করলে একপর্যায়ে এক ছিনতাইকারী সুইচ গিয়ার দিয়ে তাদের আঘাত করার চেষ্টা করেন। এ সময় জাপটে ধরা পথচারীর পেছনে থাকা অপর ছিনতাইকারীর বগলের নিচে ছুরিকাঘাত লাগে।
এরপর দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজিব কুমার বাড়ৈ আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প...