ব্রেকিং
news icon শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প... news icon গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন, ব... news icon ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশ... news icon নীলফামারীতে ‘সাপের ছোবলে’ শিক্ষার্থীর মৃত্যু news icon নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশি... news icon চলে যাওয়ার চার বছর, গানের কথায় আজও অমর গাজী মাজহার... news icon শিল্পায়নে নারীর অংশগ্রহণ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা... news icon প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা news icon কিউবায় প্রেসিডেন্টের পর অর্থনীতির উপর নতুন মার্কিন... news icon প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার অভিযোগে আটক ১ news icon ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতে স্বামী নিহত news icon বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে নামল প্রতিমন্ত্রীর গ... news icon নটি বয়ের উৎক্ষেপন, মহাকাশে ভারতের নতুন সাফল্য news icon ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ news icon রাজধানীর রূপনগরে টিনশেড ঘরে নারীর অর্ধগলিত মরদেহ news icon ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের news icon শিক্ষিকা হত্যাকাণ্ড: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ছায়া... news icon শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ পলাতকদের জন্য পত্র... news icon সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদ ক্রোক, হিসাব অ... news icon নাটক-সিনেমায় নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ news icon ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে:... news icon শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কো... news icon পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্... news icon সাকিবকে আবারও দলে ফেরাল আটলান্টা ফায়ার news icon নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ news icon নাশকতার ‘গোপন তথ্যে’ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদ... news icon বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার: বিদ্যু... news icon ‘জাদুকরী প্রতিভা’ মেসির অবসরে ইনফান্তিনোর আবেগঘন শ... news icon জন্মাষ্টমী উপলক্ষে পুরোহিতদের সাথে শুভেচ্ছা বিনিময... news icon ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই কিনতে ৭৩৯ কো...

নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

Ajker Patrika

নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

মেক্সিকোয় নিজ বাড়ি থেকে হনাতান মেলেন্দেজ নামের ৩৮ বছর বয়সী এক সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই বাড়ি থেকে গায়কের অন্তঃসত্ত্বা স্ত্রী, তিন বছরের কন্যা ও এক পরিচারিকার মরদেহও উদ্ধার করেছে পুলিশ।

মর্মান্তিক এ ঘটনায় ইতোমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মেক্সিকোর নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

একই ঘটনায় তার ৩৫ বছর বয়সী স্ত্রী আনা পাউলা মেলেন্দেজ, তিন বছরের কন্যা এবং ২১ বছর বয়সী এক গৃহপরিচারিকাও নিহত হয়েছেন। আনা পাউলা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিহত চারজনের মধ্যে তিনজনের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। অপরজনকে পেছন দিক থেকে গুলি করা হয়েছিল।

ঘটনার সময় বাড়িতে থাকা ছয় বছরের আরেক শিশু অক্ষত অবস্থায় বেঁচে যায়। পরিবারের পোষা কুকুরটিকেও বাড়ির ভেতর বাঁধা অবস্থায় পাওয়া গেছে।
হনাতান মেলেন্দেজ একটি সংগীত দলের কিবোর্ড বাদক হিসেবে কাজ করতেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট ব্যান্ড। হঠাৎ এমন হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ঘটনার তদন্তে নেমে এরই মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের একজন নিহত সংগীতশিল্পীর ব্যবসায়িক অংশীদার বলে জানা গেছে। তদন্তকারীদের ধারণা, পরিচিত ও বিশ্বাসভাজন হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ওই ব্যক্তি বাড়িতে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ব্যবসায়িক বিরোধ, ব্যক্তিগত সম্পর্কসহ বিভিন্ন বিষয় সামনে রেখে তদন্ত করছে পুলিশ। একই সঙ্গে ঘটনাটির সঙ্গে গ্রেফতার দুজনের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত