ব্রেকিং
news icon শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প... news icon গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন, ব... news icon ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশ... news icon নীলফামারীতে ‘সাপের ছোবলে’ শিক্ষার্থীর মৃত্যু news icon নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশি... news icon চলে যাওয়ার চার বছর, গানের কথায় আজও অমর গাজী মাজহার... news icon শিল্পায়নে নারীর অংশগ্রহণ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা... news icon প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা news icon কিউবায় প্রেসিডেন্টের পর অর্থনীতির উপর নতুন মার্কিন... news icon প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার অভিযোগে আটক ১ news icon ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতে স্বামী নিহত news icon বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে নামল প্রতিমন্ত্রীর গ... news icon নটি বয়ের উৎক্ষেপন, মহাকাশে ভারতের নতুন সাফল্য news icon ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ news icon রাজধানীর রূপনগরে টিনশেড ঘরে নারীর অর্ধগলিত মরদেহ news icon ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের news icon শিক্ষিকা হত্যাকাণ্ড: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ছায়া... news icon শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ পলাতকদের জন্য পত্র... news icon সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদ ক্রোক, হিসাব অ... news icon নাটক-সিনেমায় নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ news icon ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে:... news icon শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কো... news icon পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্... news icon সাকিবকে আবারও দলে ফেরাল আটলান্টা ফায়ার news icon নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ news icon নাশকতার ‘গোপন তথ্যে’ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদ... news icon বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার: বিদ্যু... news icon ‘জাদুকরী প্রতিভা’ মেসির অবসরে ইনফান্তিনোর আবেগঘন শ... news icon জন্মাষ্টমী উপলক্ষে পুরোহিতদের সাথে শুভেচ্ছা বিনিময... news icon ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই কিনতে ৭৩৯ কো...

পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা অফিস

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

Ajker Patrika

পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঢাকা অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানের তৈরি পোশাক শিল্প পরিচালনার অভিজ্ঞতা প্রসাধনীসহ যে কোনো আন্তর্জাতিক বাজারনির্ভর পণ্যে প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প অনেক উন্নতি করেছে।

সেখানে পণ্য পরিবহন, বিশ্বমানের কারখানা পরিচালনা ও বিদেশি ক্রেতাদের সামলানোর যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে, তা প্রসাধনী শিল্পেও কাজে লাগানো যায়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিনব্যাপী প্রসাধনী সামগ্রীর আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন বিশ্বের ফ্যাশন ব্র্যান্ডগুলো পোশাকের পাশাপাশি সুগন্ধি ও প্রসাধনী একই সঙ্গে বিক্রি করতে চায়। আমরা যদি দেশে মানসম্মত প্রসাধনী তৈরির কারখানা ও পরীক্ষাগার গড়ে তুলতে পারি, তবে আমরা শুধু পোশাক সেলাইয়ের কাজের মধ্যে সীমাবদ্ধ থাকব না।

এতে দেশের ব্যবসা ও আয় দুটোই অনেক বাড়বে।
বাংলাদেশের উদীয়মান প্রসাধনী খাতের ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ আর শুধু বিদেশ থেকে রূপচর্চার পণ্য বা প্রসাধনী আমদানির ওপর নির্ভর করে বসে নেই।

বরং বিশ্বজুড়ে প্রসাধনী তৈরির যে পুরো প্রক্রিয়া রয়েছে, তাতে বাংলাদেশ এখন একটি নির্ভরযোগ্য স্থান হয়ে উঠছে।

ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের লক্ষ্য শুধু অন্য দেশ থেকে প্রসাধনী কিনে আনা নয়। বরং প্রসাধনী তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল তৈরি, নতুন প্রসাধনী উদ্ভাবন, নিজস্ব কারখানা স্থাপন, মান যাচাইয়ের পরীক্ষাগার তৈরি এবং উন্নত প্যাকেজিং-সবকিছুই দেশের ভেতরে তৈরি করা আমাদের লক্ষ্য। ‘কসমেটিকা ঢাকা’ সাধারণ কোনো মেলা নয়; এখানে ব্যবসায়ীরা এক হয়ে পুরো প্রসাধনী শিল্পকে এগিয়ে নেওয়ার কাজ করছেন।

মেলার আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বিশ্বের ১৬টি দেশের ব্যবসায়িক প্রতিনিধি এতে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ওপর বিশ্ববাসীর যে আস্থা বাড়ছে, এ মেলা তারই বড় প্রমাণ।

নারী কর্মী ও উদ্যোক্তাদের নিরাপত্তার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রসাধনী পণ্যের মূল ক্রেতা নারী। পাশাপাশি এ শিল্পে বিপুলসংখ্যক নারী কর্মী ও নতুন নারী উদ্যোক্তা কাজ করছেন। তাই কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ, সঠিক সময়ে কাজের সুযোগ, সঠিক মজুরি ও ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী উদ্যোক্তাদের হয়রানি থেকে সুরক্ষা দেওয়া অত্যন্ত জরুরি।

তিনি স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে আলোচনায় সরকার স্পষ্ট করেছে যে শ্রমিকদের অধিকার ও সুবিচারের বিষয়টি মেনে চলা কোনো দয়া নয়, বরং কাজের মূল নিয়ম।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত