সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায় থাকা ২৮৪ শতক সম্পদ ক্রোক ও ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এ সংক্রান্ত আবেদন করেন।
আবেদনে বলা হয়, মুজিবুল হক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
তদন্তকালে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, আসামি তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
মামলা নিষ্পত্তির আগে সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে ক্ষতির আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে এ আদেশ দেন।
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০