ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের জ্যেষ্ঠ পুত্র মিনহাজুল ইসলাম রোজানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার হাজার হাজার মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকা শোকাহত মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মিনহাজুল ইসলাম রোজান গতকাল রোববার বিকেল ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১৮ বছর। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, মিনহাজুল ইসলাম রোজান ছিলেন অত্যন্ত আপন ও প্রিয়জন। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে যে শোকের সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। তারা মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার প্রার্থনা করেন।
শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প...