ব্রেকিং
news icon শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প... news icon গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন, ব... news icon ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশ... news icon নীলফামারীতে ‘সাপের ছোবলে’ শিক্ষার্থীর মৃত্যু news icon নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশি... news icon চলে যাওয়ার চার বছর, গানের কথায় আজও অমর গাজী মাজহার... news icon শিল্পায়নে নারীর অংশগ্রহণ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা... news icon প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা news icon কিউবায় প্রেসিডেন্টের পর অর্থনীতির উপর নতুন মার্কিন... news icon প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার অভিযোগে আটক ১ news icon ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতে স্বামী নিহত news icon বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে নামল প্রতিমন্ত্রীর গ... news icon নটি বয়ের উৎক্ষেপন, মহাকাশে ভারতের নতুন সাফল্য news icon ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ news icon রাজধানীর রূপনগরে টিনশেড ঘরে নারীর অর্ধগলিত মরদেহ news icon ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের news icon শিক্ষিকা হত্যাকাণ্ড: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ছায়া... news icon শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ পলাতকদের জন্য পত্র... news icon সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদ ক্রোক, হিসাব অ... news icon নাটক-সিনেমায় নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ news icon ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে:... news icon শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কো... news icon পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্... news icon সাকিবকে আবারও দলে ফেরাল আটলান্টা ফায়ার news icon নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ news icon নাশকতার ‘গোপন তথ্যে’ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদ... news icon বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার: বিদ্যু... news icon ‘জাদুকরী প্রতিভা’ মেসির অবসরে ইনফান্তিনোর আবেগঘন শ... news icon জন্মাষ্টমী উপলক্ষে পুরোহিতদের সাথে শুভেচ্ছা বিনিময... news icon ২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই কিনতে ৭৩৯ কো...

নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

ঢাকা অফিস

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

Ajker Patrika

নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

ঢাকা অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

নেপালের ভোটেকোশি নদী ব্যবস্থায় গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যায় একাধিক জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে গেছে। এর ফলে ভারতীয় সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি কার্যত বন্ধ হয়ে গেছে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত দুটি জলবিদ্যুৎ প্রকল্প বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

এগুলো হলো ২২ দশমিক ১ মেগাওয়াটের চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প। গত সপ্তাহ থেকে দুটি প্রকল্পেই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।

বর্ষাকালে নদীতে পানি বাড়লে নেপালের জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদনও বাড়ে। এ সময় নিজেদের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করে নেপাল।

বন্যার আগে বর্ষা মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছিল। বন্যার পর তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমেছে।

ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করছিল নেপাল। তবে চিলিমে ও ত্রিশূলী প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে সেই বিদ্যুৎ সরবরাহ এখন কার্যত শূন্যে নেমেছে।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, চিলিমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে ভারতে ২১ দশমিক ৪ মেগাওয়াট এবং ত্রিশূলী কেন্দ্র থেকে ১৮ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রির অনুমোদন রয়েছে। ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্যও এই দুটি প্রকল্প অনুমোদিত। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির অর্থ মার্কিন ডলারে পায় নেপাল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেন, ‘বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিকল্প হিসেবে অন্য প্রকল্পের বিদ্যুৎ পাঠানোর অনুমতি দিতে আমরা ভারতকে অনুরোধ করেছি। বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কার্যত শূন্যে নেমেছে।’

বন্যার ক্ষতি শুধু এই দুই প্রকল্পেই সীমাবদ্ধ নেই। ভোটেকোশির বন্যার পর মোট ১২টি জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া সানজেন, আপার সানজেন ও সালাসুঙ্গি প্রকল্পের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলোকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। প্রকল্পগুলো বর্তমানে শুধু আশপাশের এলাকার চাহিদা মেটাতে বিদ্যুৎ উৎপাদন করছে।

বাংলাদেশে বর্তমানে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমোদন রয়েছে। এর আগে আরও ২০ মেগাওয়াট যোগ করে মোট সরবরাহ ৬০ মেগাওয়াটে নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও নেপাল একমত হলেও সঞ্চালন সক্ষমতার সীমাবদ্ধতার কথা জানিয়ে অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির অনুমোদন দেয়নি ভারত।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত