সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আবারও নিজেদের দলে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আটলান্টা ফায়ার।
২০২৬ মৌসুমকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাংলাদেশ দলের এই পোস্টার বয়কে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে তারা।
আটলান্টা ফায়ার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিবের একটি বোলিং অ্যাকশনের ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ছবির সঙ্গে তারা লিখেছে, ‘হি ইজ ব্যাক’ (তিনি ফিরে এসেছেন)।
পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি আরও জানিয়েছে, ২০২৬ মাইনর লিগ ক্রিকেট মৌসুমের জন্য আটলান্টা ফায়ারে ফিরছেন সাকিব আল হাসান। ২০২৫ সালে ফায়ারের হয়ে চ্যাম্পিয়নশিপ জেতার পর বিশ্বখ্যাত এই অলরাউন্ডার এবারও দলকে শিরোপা ধরে রাখতে সহায়তা করতে ফিরেছেন।
সাকিবের ভক্ত-সমর্থকদেরও প্রস্তুত থাকার বার্তা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের নামকে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করে তারা জানিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের শিরোপা ধরে রাখার লড়াই।
উল্লেখ্য, ২০২৫ মৌসুমে সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই দারুণ একটি মৌসুম কাটিয়েছিল আটলান্টা ফায়ার। ব্যাটে-বলে তার অসাধারণ নৈপুণ্যে সেবার শিরোপা নিজেদের করে নেয় দলটি। ২০২৬ মৌসুমে আবারও সাকিবের মতো অভিজ্ঞ ও ম্যাচজয়ী ক্রিকেটারকে দলে পেয়ে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি।
বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০