ব্রেকিং
news icon বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০ news icon আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ news icon সরকার ওয়াদা লঙ্ঘন করেছে: শফিকুর রহমান news icon শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প... news icon গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন, ব... news icon ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশ... news icon নীলফামারীতে ‘সাপের ছোবলে’ শিক্ষার্থীর মৃত্যু news icon নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশি... news icon চলে যাওয়ার চার বছর, গানের কথায় আজও অমর গাজী মাজহার... news icon শিল্পায়নে নারীর অংশগ্রহণ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা... news icon প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা news icon কিউবায় প্রেসিডেন্টের পর অর্থনীতির উপর নতুন মার্কিন... news icon প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার অভিযোগে আটক ১ news icon ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতে স্বামী নিহত news icon বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে নামল প্রতিমন্ত্রীর গ... news icon নটি বয়ের উৎক্ষেপন, মহাকাশে ভারতের নতুন সাফল্য news icon ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ news icon রাজধানীর রূপনগরে টিনশেড ঘরে নারীর অর্ধগলিত মরদেহ news icon ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের news icon শিক্ষিকা হত্যাকাণ্ড: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ছায়া... news icon শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ পলাতকদের জন্য পত্র... news icon সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদ ক্রোক, হিসাব অ... news icon নাটক-সিনেমায় নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ news icon ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে:... news icon শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কো... news icon পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্... news icon সাকিবকে আবারও দলে ফেরাল আটলান্টা ফায়ার news icon নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ news icon নাশকতার ‘গোপন তথ্যে’ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদ... news icon বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার: বিদ্যু...

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কোটি টাকার সোনা

ঢাকা অফিস

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কোটি টাকার সোনা

ঢাকা অফিস

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি করে ৮০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। যার মোট ওজন ৯.৩৩ কেজি।

উদ্ধার করা সোনার দাম প্রায় ২০ কোটি টাকা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।

  বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, গোপন সংবাদের মাধ্যমে কাস্টমস কর্মকর্তারা জানতে পারেন যে দুবাই থেকে আসা দুবাইয়ের ‘FZ523’ নম্বর ফ্লাইটে সোনার একটি বড় চালান আসছে।

খবর পেয়ে আনুমানিক রাত ৯টা ৩৫ মিনিটে বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তারা ফ্লাইটটির ভেতরে বিশেষ তল্লাশির সিদ্ধান্ত নেন।
কাস্টমস দল প্লেনে পৌঁছানোর পর দেখা যায়, সব যাত্রী নামিয়ে দেওয়া হয়েছে এবং প্লেনটি ফাঁকা অবস্থায় ছিল।

পরে রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ফাঁকা প্লেনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্লেনের ‘19A’ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়।
পরে উদ্ধার করা মোড়ানো বস্তুগুলো বিমানবন্দরে অবস্থিত কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে সেখানে ৮০টি সোনার বার পাওয়া যায়। যার মোট ওজন ৯.৩৩ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২০ কোটি টাকা।

কাস্টমস কর্মকর্তারা জানান, জব্দ করা সোনার দাবিদার পাওয়া যায়নি। সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশে এয়ারক্রাফটের সিটের নিচে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল, যা বিমানবন্দর সীমানার বাইরে পাচারের আশঙ্কা ছিল। তবে কাস্টমস হাউসের তাৎক্ষণিক তৎপরতায় তা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

জব্দ করা সোনার চালানটি অত্যন্ত মূল্যবান হওয়ায় উদ্ধারের পরপরই বিমানবন্দরের কাস্টমসের সংরক্ষিত ভল্টে জমা রাখা হয়। আইন অনুযায়ী স্থায়ী আদেশ মেনে বারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত