ব্রেকিং
news icon বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০ news icon আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ news icon সরকার ওয়াদা লঙ্ঘন করেছে: শফিকুর রহমান news icon শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প... news icon গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন, ব... news icon ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশ... news icon নীলফামারীতে ‘সাপের ছোবলে’ শিক্ষার্থীর মৃত্যু news icon নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশি... news icon চলে যাওয়ার চার বছর, গানের কথায় আজও অমর গাজী মাজহার... news icon শিল্পায়নে নারীর অংশগ্রহণ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা... news icon প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা news icon কিউবায় প্রেসিডেন্টের পর অর্থনীতির উপর নতুন মার্কিন... news icon প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার অভিযোগে আটক ১ news icon ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতে স্বামী নিহত news icon বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে নামল প্রতিমন্ত্রীর গ... news icon নটি বয়ের উৎক্ষেপন, মহাকাশে ভারতের নতুন সাফল্য news icon ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ news icon রাজধানীর রূপনগরে টিনশেড ঘরে নারীর অর্ধগলিত মরদেহ news icon ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের news icon শিক্ষিকা হত্যাকাণ্ড: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ছায়া... news icon শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ পলাতকদের জন্য পত্র... news icon সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদ ক্রোক, হিসাব অ... news icon নাটক-সিনেমায় নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ news icon ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে:... news icon শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কো... news icon পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্... news icon সাকিবকে আবারও দলে ফেরাল আটলান্টা ফায়ার news icon নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ news icon নাশকতার ‘গোপন তথ্যে’ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদ... news icon বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার: বিদ্যু...

ইরান যুদ্ধের ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

Ajker Patrika

ইরান যুদ্ধের ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধে ক্ষয়ক্ষতি ও ব্যর্থতা নিয়ে চাপের মুখে থাকা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে এবার প্রকাশ্যে এসেছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যানিয়েল পি. ড্রিসকল পদত্যাগ করেছেন।

স্থানীয় সময় সোমবার ড্রিসকল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নেতাদের অপসারণ নিয়ে হেগসেথের সঙ্গে ড্রিসকলের একাধিকবার মতবিরোধ হয়েছিল।

ড্রিসকলের পদত্যাগ এমন এক সময়ে হলো, যখন ইরাক ও আফগানিস্তান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সবচেয়ে ব্যস্ত ও সংকটপূর্ণ সময় পার করছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ওপর ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে ইউরোপে মোতায়েন মার্কিন সেনাবাহিনীর কমান্ড ইউক্রেনকে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ও অন্যান্য সহায়তা দিচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে টিকে থাকতে এসব সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ একের পর এক বরখাস্ত ও প্রশাসনিক বিরোধে জড়িয়ে পড়েছেন। ফলে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে।

ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পদত্যাগপত্র জমা দেওয়া এবং সেনাবাহিনীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ড্রিসকল সশরীরে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রশাসনের কর্মকর্তারা জানান, গত এপ্রিলে কোনো কারণ ছাড়াই জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করার পর থেকে সেনাবাহিনীর ‘চিফ অব স্টাফ’ পদটি শূন্য রয়েছে। এখন পর্যন্ত ওই পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ারও কোনো লক্ষণ দেখা যায়নি।

হেগসেথ এরই মধ্যে অন্তত তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে জেনারেল র‌্যান্ডি জর্জের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

ড্রিসকলের পদত্যাগের ফলে নতুন আর্মি সেক্রেটারি নিয়োগ না দেওয়া পর্যন্ত মার্কিন সেনাবাহিনী বেসামরিক নেতৃত্বের ক্ষেত্রেও সংকটে পড়বে। ড্রিসকলের পদত্যাগের খবরটি প্রথম প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সময়ে এই পদত্যাগ নতুন করে প্রশাসনের ওপর চাপ তৈরি করতে পারে। এ সময়ে নতুন কাউকে দ্রুত মনোনয়ন দেওয়া এবং সিনেটের অনুমোদন পাওয়া কঠিন হতে পারে।

প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর আর্মি সেক্রেটারি পদ ছাড়লেন ড্যান ড্রিসকল। ৪১ বছর বয়সি ড্রিসকল যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই পদে দায়িত্ব নেওয়া সবচেয়ে কম বয়সি ব্যক্তি ছিলেন। আধুনিক যুদ্ধপ্রযুক্তি ও ড্রোন ব্যবহারে আগ্রহের কারণে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ‘ড্রোন গাই’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, হেগসেথের সঙ্গে ড্রিসকলের বিরোধ কয়েক মাস ধরে চলছিল। তবে তাদের বিরোধের সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। পদমর্যাদার দিক থেকে আর্মি সেক্রেটারি ড্রিসকলের অবস্থান প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পরেই।

সম্প্রতি মার্কিন সামরিক বাহিনীর একাধিক শীর্ষ কর্মকর্তার পদত্যাগ ও অপসারণের পর ড্রিসকলও সেই তালিকায় যুক্ত হলেন। এর আগে গত এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলান হঠাৎ পদত্যাগ করেন। এছাড়া সেনাপ্রধান র‌্যান্ডি জর্জ, জেনারেল ডেভিড হডনে এবং মেজর জেনারেল উইলিয়াম গ্রিনও পদ ছেড়েছেন।

ইরান যুদ্ধে ব্যর্থতার অভিযোগে চাপের মুখে থাকা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগের দাবিও জোরালো হচ্ছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির সিনেটররা তার পদত্যাগ দাবি করছেন। এ দাবিতে সবচেয়ে সোচ্চারদের একজন সিনেটর জন অশঅফ।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত