ব্রেকিং
news icon বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০ news icon আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ news icon সরকার ওয়াদা লঙ্ঘন করেছে: শফিকুর রহমান news icon শাপলা চত্বরে ১১ দলের চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প... news icon গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন, ব... news icon ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশ... news icon নীলফামারীতে ‘সাপের ছোবলে’ শিক্ষার্থীর মৃত্যু news icon নিজ বাড়ি থেকে অন্তঃসত্ত্বা স্ত্রী, কন্যাসহ সংগীতশি... news icon চলে যাওয়ার চার বছর, গানের কথায় আজও অমর গাজী মাজহার... news icon শিল্পায়নে নারীর অংশগ্রহণ বাড়িয়ে উৎপাদন সক্ষমতা... news icon প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা news icon কিউবায় প্রেসিডেন্টের পর অর্থনীতির উপর নতুন মার্কিন... news icon প্রতিমন্ত্রী অমিতের বাড়িতে হামলার অভিযোগে আটক ১ news icon ঝালকাঠির কাঁঠালিয়ায় স্ত্রীর হাতে স্বামী নিহত news icon বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে নামল প্রতিমন্ত্রীর গ... news icon নটি বয়ের উৎক্ষেপন, মহাকাশে ভারতের নতুন সাফল্য news icon ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ news icon রাজধানীর রূপনগরে টিনশেড ঘরে নারীর অর্ধগলিত মরদেহ news icon ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের news icon শিক্ষিকা হত্যাকাণ্ড: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ছায়া... news icon শাপলা চত্বর হত্যা: শেখ হাসিনাসহ পলাতকদের জন্য পত্র... news icon সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের সম্পদ ক্রোক, হিসাব অ... news icon নাটক-সিনেমায় নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ news icon ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে হতে পারে:... news icon শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত ফ্লাইটে মিলল ২০ কো... news icon পোশাক খাতের অভিজ্ঞতা প্রসাধনী শিল্পেও প্রয়োগের আহ্... news icon সাকিবকে আবারও দলে ফেরাল আটলান্টা ফায়ার news icon নেপালের বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ news icon নাশকতার ‘গোপন তথ্যে’ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদ... news icon বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে সরকার: বিদ্যু...

মৌলভীবাজারের চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

সিলেট ব্যুরো

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

Ajker Patrika

মৌলভীবাজারের চা শ্রমিক নেত্রী গীতা কানু গ্রেপ্তার

সিলেট ব্যুরো

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ এএম

সংযুক্ত ছবি

ছবি: ফাইল ছবি

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরির দাবিতে আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি মামলায় আসামি হিসেবে তাকে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়।

 বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন।
 
৫০০ টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে এক মাসের বেশি সময় ধরে এই আন্দোলন চলছে।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রায় ৫০টি চা বাগানে একযোগে দুই ঘণ্টা কর্মবিরতিও পালন করছেন শ্রমিকরা। 
প্রত্যক্ষদর্শী বিষু প্রসাদ গোয়ালার অভিযোগ, গত ৩১ আগস্ট শ্রীমঙ্গল চৌমোহনা থেকে লেবার ইউনিয়ন পর্যন্ত মানববন্ধন ও মিছিলের কর্মসূচি প্রশাসনকে আগেই জানানো হয়েছিল।

সেদিন মানববন্ধন শেষে মিছিল নিয়ে কিছুক্ষণ অবস্থানের পর বৃষ্টির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।

কিশোর প্রধান দাবি করেন, এ সময় চা-শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সুভাষ রবিদাস, বিজয় হাজরা, নৃপেন পাল, পঙ্কজ কন্দ ও ইউনিয়নের স্টাফ দুলাল হাজরা তাদের ওপর হামলা করেন।

তার অভিযোগ, দুলাল হাজরা ‘রডের মতো কিছু’ দিয়ে জনক লাল দেশোয়ারা জনি নামে এক কর্মীকে ইউনিয়ন কার্যালয়ের ভেতরে নিয়ে মারধর করেন। পরে আহত জনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তবে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মামলা দায়েরকারী নিপেন পাল অভিযোগ অস্বীকার করে বলেন, শ্রমিকরা মানববন্ধন শেষে লেবার হাউসে ঢুকে হাঙ্গামা ও ভাঙচুর করেন। 

তার দাবি, এ সময় দুটি গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় গীতা রানী কানুসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে অফিস দখল ও ভাঙচুরের মামলা করা হয়েছে।

অন্যদিকে, কিশোর প্রধান মামলাটিকে ‘মিথ্যা ও বানোয়াট’ দাবি করে বলেন, শ্রমিকরা ইউনিয়ন কার্যালয়ের ভেতরে ঢোকেননি। এ বিষয়ে তাদের কাছে প্রশাসনকে আগে অবহিত করার প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তিনি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘একটা মামলা হয়েছে, ওইদিন উনারা একটা বিক্ষোভ মিছিল নিয়ে চা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ঢুকে মারামারি ও গ্লাস ভাঙচুর করেছেন-এই অভিযোগে মামলা হয়েছে।’

এ মামলায় আরও কয়েকজন আসামি রয়েছেন জানিয়ে তিনি বলেন, গীতা রানী কানুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত