ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

ডিবির অভিযানে ‘গোলাগুলি’, গুলিবিদ্ধ ডাকাত সদস্য গ্রেপ্তার

ঢাকা অফিস

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম

Ajker Patrika

ডিবির অভিযানে ‘গোলাগুলি’, গুলিবিদ্ধ ডাকাত সদস্য গ্রেপ্তার

ঢাকা অফিস

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১০:৪৪ এএম

সংযুক্ত ছবি

ছবি: ফাইল

রাজধানীর বাড্ডার আফতাবনগরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গোলাগুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের ‘এম’ ব্লকের ৫ নম্বর সেক্টরের ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুলিবিদ্ধ পাভেলকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

গুলশান ডিবির পরিদর্শক আনোয়ার জানান, ইস্ট অ্যান্ড হাউজিং এলাকায় একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

তিনি বলেন, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্য পাভেল পিস্তল বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে ডিবি সদস্যরা পাল্টা গুলি চালালে পাভেল গুলিবিদ্ধ হন। পরে তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিবির এ কর্মকর্তা আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় পাভেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

আহত পাভেল ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকার বাসিন্দা। আরিফুল সংঘবদ্ধ ডাকাত দলের নেতা। তার বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা ও তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই ডিবি কর্মকর্তা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত