ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

লাইসেন্স পুনর্নবায়নের দাবিতে টিসিবি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন

ঢাকা অফিস

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

Ajker Patrika

লাইসেন্স পুনর্নবায়নের দাবিতে টিসিবি কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন

ঢাকা অফিস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে টিসিবি প্রধান কার্যালয় প্রাঙ্গণে ডিলারশিপ পুনর্বহাল ও ন্যায্য অধিকারের দাবিতে টিসিবি ডিলাররা মানববন্ধন ও ঘেরাও কর্মসূচি পালন করেছেন। সারা দেশ থেকে আসা ডিলাররা ‘টিসিবি ডিলার বাঁচাও আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন এবং তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

রোববার (৯ আগস্ট) সকালে দেশের বিভিন্ন এলাকা থেকে মানববন্ধন ও ঘেরাও কর্মসূচিতে এই দাবি জানান তারা।

পাবনা থেকে আসা আমিনুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন যাবত টিসিবির ডিলারশিপ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। আমরা টিসিবি ডিলার ২০২৫ ও ২০২৬ সালে আমাদের নতুন করে নবায়ন না করে হঠাৎ করে তারা লাইসেন্স বাতিল করে দেয়। আমাদের দাবি তারা আমাদের লাইসেন্স নবায়ন করতে হবে।

তারা অভিযোগ করে বলেন, আমরা ২০ বছর ধরে এই ডিলারশিপ নিয়ে টিসিবি ব্যবসা করছে। হঠাৎ তারা আমাদের নবায়ন না করে লাইসেন্স বাতিল করে দেয়। আমাদের কোনো কারণ বা নির্দেশনা ছাড়াই আমাদের লাইসেন্স বাতিল করেছে। তবে আমরা যেটা বুঝতে পারছি পৃথিবীর প্রধান ডিলারশিপের নিয়োগ বাণিজ্য করছে। তারা যখন সার্কুলার দিচ্ছে তখন একটি ডিলারের বিপরীতে ৫০ থেকে ১০০ জন আবেদন করছে। নেবে মাত্র একজন। বাকি ৯৯ জনের টাকা আত্মসাৎ করছে আমার কাছে এটাই মনে হয়। আমরা সুন্দরভাবে আমাদের ডিলারশিপ পরিচালনা করছি আমরা জামানত দিয়েছি, নির্দেশনা মেনে চলছি। তাহলে আমাদের কেন লাইসেন্স বাতিল করা হবে।

টিসিবি ডিলারদের পক্ষে প্রতিনিধি মো. বিল্লাল হোসেন বলেন, পুরোনো যেসব ডিলার রয়েছেন, তাদের পুনরায় নবায়ন করে ব্যবসা ও জীবন-জীবিকা নির্বাহের সুযোগ দিতে হবে। ২০২৫ সালে কিছু ডিলারের নবায়ন করা হলেও ২০২৬ সালে যাদের নবায়নের কথা ছিল, তাদের নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই, ২০২৫ ও ২০২৬ সালে যেসব ডিলারের নবায়নের কথা ছিল, তাদের লাইসেন্স নবায়ন করা হোক।

কোনো ডিলারের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ থাকলে তদন্ত করে তাকে বাদ দেওয়া যেতে পারে। তবে যারা স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করছেন এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদের ডিলারশিপ বহাল রাখতে হবে।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পরও টিসিবিতে পরিচালক হাসনাত কীভাবে দায়িত্বে আছেন, সে বিষয়েও প্রশ্ন রয়েছে। আমরা তার অপসারণ দাবি করছি। একই সঙ্গে টিসিবির চেয়ারম্যানেরও অপসারণ দাবি করছি।

আমরা সরকারের বিরুদ্ধে নই। বরং সরকারের একটি অংশ হিসেবে সহযোগিতা করতে চাই। সরকারের সুনাম অক্ষুণ্ন রেখে স্বচ্ছতার সঙ্গে টিসিবির ব্যবসা পরিচালনা করতে চাই। আমাদের একটাই দাবি পুরোনো যোগ্য ডিলারদের লাইসেন্স নবায়ন করে আমাদের পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে ব্যবসা করার সুযোগ দেওয়া হোক।

এ সময় বিভিন্ন জেলা থেকে আগত নবায়নবঞ্চিত ডিলাররা অনতিবিলম্বে তাদের ডিলারশিপ নবায়ন না করা হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত