ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

Ajker Patrika

মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি বন্ধ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৫:২৭ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

মহাসড়কে মালিক, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের পক্ষ থেকে যেকোনো ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মহাসড়কে স্থাপিত ক্যামেরায় সবকিছু রেকর্ড হওয়ায় চাঁদাবাজির প্রবণতা কমবে এবং জনগণের সহযোগিতায় এটি বন্ধ করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মেঘনাঘাট হাইওয়ে মনিটরিং সেন্টার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাইওয়ে পুলিশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কে চাঁদাবাজি মালিকপক্ষ, শ্রমিক ফেডারেশন কিংবা পুলিশের পক্ষ থেকে—যে পক্ষ থেকেই হোক, তা বন্ধ করতে হবে। ক্যামেরার মাধ্যমে মহাসড়কের কর্মকাণ্ড নজরদারির আওতায় আসায় এ ধরনের প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মহাসড়কে চলাচলকারী থ্রি-হুইলার নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মহাসড়কে থ্রি-হুইলার চলাচলের সুযোগ থাকা উচিত নয়। তবে গ্যাস নেওয়ার জন্য গ্যাস স্টেশনে যাওয়া, বাজার এলাকায় চলাচল এবং ফিডার সড়কে যাওয়ার ক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে হাইওয়ে পুলিশের প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই নন-মোটরাইজড যানবাহন ও থ্রি-হুইলার মহাসড়কে চলতে দেওয়া ঠিক নয়। মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা হবে।

লাইসেন্সবিহীন যানবাহন শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লাইসেন্স না থাকা যানবাহনের বিরুদ্ধে পুলিশ নিয়মিতভাবেই ব্যবস্থা নেবে। একই সঙ্গে দেশের সব মহাসড়কে পর্যায়ক্রমে এআই ক্যামেরা ব্যবস্থা চালু করার কথা জানান তিনি।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত ও জরিমানা আদায়ে এআই প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু হয়েছে। এর আওতায় ২৫০ কিলোমিটার মহাসড়কে স্থাপিত ১ হাজার ৪২৭টি এআই ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং, উল্টো পথে চলাচলসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘হাইওয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় এই ব্যবস্থা চালু করা হয়েছে। ২০১৮ সালের অক্টোবরে শুরু হওয়া প্রকল্পটি গত বছরের ৩০ জুন শেষ হয়। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২৪৪ কোটি ২১ লাখ ২১ হাজার টাকা। পরে ১৪২ কোটি ৩৬ লাখ ৮৯ হাজার টাকায় এটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি লিমিটেডকে।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত