ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি: সড়কমন্ত্রী

ঢাকা অফিস

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম

Ajker Patrika

ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি: সড়কমন্ত্রী

ঢাকা অফিস

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৫:২২ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করতে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে ২০০টি ইভি বাস কেনা হবে। প্রকল্পের মাধ্যমে বাস কেনার ক্ষেত্রে অনুমোদন, দরপত্রসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া শেষ করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। দ্রুত পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই সরাসরি ক্রয় প্রক্রিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফসিল জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে ইভি বাস গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। ঢাকায় বহুমুখী যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনাতেও এসব বাস ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ২০০টি ইভি বাসের মধ্যে ১০০টি বিভিন্ন রুটে নারীদের জন্য পরিচালনা করা হবে। এতে নারী যাত্রীদের জন্য বাসসেবার পরিধি বাড়বে। বর্তমানে কয়েকটি জেলায় নারীবান্ধব বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হলেও ভবিষ্যতে অন্যান্য বিভাগেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নারীদের জন্য ১৩টি রুটে ১৪টি বাস চালুর উদ্যোগের কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, ঢাকায় ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস। চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নারীদের নিরাপদ যাতায়াতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু বাসে ওঠার পর নয়, অপেক্ষার সময় এবং বাস থেকে নামার সময়ও নারীদের নিরাপদ পরিবেশ দিতে হবে। বাসে ওঠা-নামার সময় হয়রানি বা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীদের গণপরিবহন ব্যবহারে আগ্রহ কমে যায়। তাই নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। রাষ্ট্র বিনির্মাণ ও অর্থনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নারীরা যাতে নিজেদের সক্ষমতা রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগাতে পারেন, সে জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন।

বিআরটিসির বর্তমান ব্যবস্থাপনা প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং মোট বাসের সংখ্যা ১ হাজার ২০০-এর কাছাকাছি বা তারও বেশি। বিআরটিসি বর্তমানে লোকসানে নেই, বরং ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে সংস্থাটির ব্যবস্থাপনা, পরিচালনা ও সেবার মানে পরিবর্তন আনা প্রয়োজন।

নারীদের জন্য চালু করা বাসসেবা যেন অতীতের বিভিন্ন উদ্যোগের মতো কয়েক মাস পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। চালু হওয়া সেবার মান সময়ের সঙ্গে আরও উন্নত করে এটিকে টেকসই ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক ও বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত