ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

নিউমার্কেটে ছাত্রদলের ওপর যুবদলের হামলা, হাসপাতালে ভর্তি ৩

ঢাকা অফিস

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম

Ajker Patrika

নিউমার্কেটে ছাত্রদলের ওপর যুবদলের হামলা, হাসপাতালে ভর্তি ৩

ঢাকা অফিস

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চলের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের অন্তত ৩ নেতাকর্মীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর প্রেক্ষিতে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় নিউমার্কেট এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

হামলায় গুরুতর আহতরা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার ও আহ্বায়ক সদস্য মুশফিকুর রহমান। 

মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮ টায় রাজধানীর নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর সাইন্সল্যাব সংলগ্ন প্রিয়াঙ্গন শপিং সিটি এলাকায় ঢাকা কলেজ ছাত্রদল ও নিউমার্কেট যুবদলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছেন। সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসিন উদ্দিন আতিক। তিনি বলেন, নিউমার্কেটে উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের দুই পক্ষের মাঝে অবস্থান করছে। কয়েকজন হাতে আঘাত পেয়েছি। পুলিশ বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।

ঘটনাস্থলে উপস্থিত একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারী ইউনিট যুবদলের নেতা সোহেল ও আজিমসহ ২০ থেকে ২৫ জন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সিকদার, হাবিবুর (৩০), প্রিন্স খন্দকার (৩০), মুশফিকুর রহমানের ওপর হামলা চালায়। এ সময় গুরুতর আহত অবস্থায় ছাত্রদল নেতা সুমন সিকদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

হামলার শিকার ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর মাতবর বলেন, রাত ৮ টার দিকে নিউমার্কেটে বিভিন্ন দোকান ও ভ্যানগারি থেকে চাঁদা তুলতে আসে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চলের অনুসারী ইউনিট যুবদল নেতা সোহেল ও আজিম। খবর পেয়ে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী তাদেরকে বাধা দিলে সেখানে যুবদলের ৪০ থেকে ৫০ জন অনুসারী নিয়ে আসেন নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল। তারা চাঁদা তুলতে বাধা দেওয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রথমে গালাগালি ও পরে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় ঘটনাস্থলে অনেকে রক্তাক্ত হয়।

নিউমার্কেট একালায় যুবদল ও ছাত্রদলের সংঘর্ষের এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, ‘চাঁদা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব! ঢাকা কলেজ ছাত্রদলের ১৩ জনকে কোপালো নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীরা!’

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত