ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

জর্জিয়ার আকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বড়লেখার ইতালি প্রবাসী তরুণ

সিলেট ব্যুরো

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০১:০৪ এএম

Ajker Patrika

জর্জিয়ার আকাশে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বড়লেখার ইতালি প্রবাসী তরুণ

সিলেট ব্যুরো

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০১:০৪ এএম

সংযুক্ত ছবি

সংগৃহীত

বিমান তখন গভীররাতে জর্জিয়ার আকাশ অতিক্রম করছিল। এমন সময় অসুস্থ হয়ে পড়েন ইতালি থেকে ঢাকাগামী তুর্কি এয়ারলাইনসের একটি বিমানের যাত্রী বড়লেখা পৌরশহরের বাসিন্দা রেমিট্যান্স যোদ্ধা ফখরুল ইসলাম। বিমানটি তখন  জরুরি অবতরণ করে তাকে দ্রুত জর্জিয়ার একটি হাসপাতালে নিয়ে যায়।  সেখানেই তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ জুলাই)  ভোর রাতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি পিতা মাতা ও অসংখ্য  আত্মীয় শুভাকাঙ্ক্ষী স্বজন রেখে গেছেন।

 দীর্ঘ সাত বছর ইতালিতে প্রবাস জীবন কাটিয়ে পরিবারের কাছে ফিরছিলেন প্রবাসী ফখরুল ইসলাম। কিন্তু প্রিয়জনদের সঙ্গে আর দেখা হলো না তার। দেশে ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে জর্জিয়ায় জরুরি অবতরণ করানো হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত ফখরুল ইসলাম মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের মহুবন্দ গ্রামের আব্দুল অকিদের ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এখন প্রিয়জনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ইতালিতে বসবাস ও কর্মজীবন শেষে ফখরুল ইসলাম তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরছিলেন। আকাশপথে পথে বিমানের মধ্যেই তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে বিমানটি জর্জিয়ায় জরুরি অবতরণ করে। সেখানে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফখরুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই বড়লেখা জুড়ে  শোক বিহ্বল পরিবেশ  সৃষ্টি হয়। 
স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

 পরিবারের স্বপ্ন পূরণে বছরের পর বছর প্রবাসে কঠোর পরিশ্রম করা এই রেমিট্যান্সযোদ্ধার নিথর দেহই এখন ফিরছে জন্মভূমিতে।

ফখরুল ইসলামের মামা লাল মিয়া জানান, মঙ্গলবার সকালে  তারা জর্জিয়া থেকে মৃত্যুর খবর পান। বর্তমানে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ চলছে।

 তিনি এ বিষয়ে সরকারের, বিশেষ করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন।

সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত