ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

ঢাকা অফিস

প্রকাশিত: ২৯ মে ২০২৬, ০৬:২০ পিএম

Ajker Patrika

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

ঢাকা অফিস

প্রকাশ : ২৯ মে ২০২৬, ০৬:২০ পিএম

সংযুক্ত ছবি

সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ (২৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাহাদি সৌদি প্রবাসী মোহাম্মদ দুলালের ছেলে। স্থানীয়ভাবে তিনি ছাত্রলীগের চর মার্টিন ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৯ মে) সকালে সৌদিতে থাকা মাহাদির সহকর্মী আরাফাত হোসেন রায়হান হোয়াটসঅ্যাপে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েকদিন ধরে মাহাদি মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) ভোরে তিনি ফুড ডেলিভারির কাজে বের হন।  তবে সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরায় সহকর্মীরা তার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে রাতে সৌদি পুলিশ তাদের জানায়, রিয়াদ শহরের তোমামা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহাদির মৃত্যু হয়েছে।  বর্তমানে তার লাশ কিং সৌদি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাদি প্রায় ছয় মাস আগে দ্বিতীয়বারের মতো সৌদি আরবে যান। তার বাবা মোহাম্মদ দুলালও সেখানে অবস্থান করছেন। বাড়িতে মাহাদির মা ও বোন রয়েছেন।  তবে পরিবারের সদস্যদের এখনো মৃত্যুর খবর জানানো হয়নি। লাশ দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে।

নিহতের মামা আলমগীর সারোয়ার জানান, মাহাদি আগে সৌদি আরবে ব্যবসা করতেন। পরে দেশে ফিরে বিয়ে করেন। তার তিন বছরের একটি সন্তান রয়েছে।  বিভিন্ন পারিবারিক ও ব্যক্তিগত কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলেও জানান তিনি।

সংগৃহীত ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত