ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

মাতৃভাষার সাংবাদিকতায় বিশ্বমঞ্চে বাংলাদেশ, কাঠমান্ডু যাচ্ছেন ৮ সাংবাদিক

ঢাকা অফিস

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

Ajker Patrika

মাতৃভাষার সাংবাদিকতায় বিশ্বমঞ্চে বাংলাদেশ, কাঠমান্ডু যাচ্ছেন ৮ সাংবাদিক

ঢাকা অফিস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৫ পিএম

সংযুক্ত ছবি

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে অংশ নিতে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের আটজন বিশিষ্ট সাংবাদিক।

আগামী ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী 'তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬' (3rd International Indigenous Language Journalism Conference-2026)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— "সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা" (Indigenous Language Journalism for Cultural Diversity, Climate Justice and Inclusive Democracy)।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া শিহাবুর রহমান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক আজকালের স্পেশাল করেসপন্ডেন্ট মো. জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার এক্সিকিউটিভ এডিটর পান্না জামান এবং চ্যানেল এস টেলিভিশন অনলাইনের শাহনাজ বেগম। এছাড়া প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মো. আবদুর রহমান।

বিশ্বের প্রায় ৩০টি দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনের আয়োজন করেছে ফেডারেশন অব নেপালি ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ)। সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)। সহ-আয়োজক হিসেবে রয়েছে তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা ও মাগার জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সম্মেলনের সমন্বয় করছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।

চার দিনব্যাপী এই সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে প্যানেল আলোচনা, গবেষণাপত্র ও কার্যপত্র উপস্থাপন করা হবে। বিভিন্ন দেশের বিশেষজ্ঞ ও সাংবাদিকরা এসব অধিবেশনে অংশ নেবেন।

সম্মেলনের অংশ হিসেবে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া নেপালের ঐতিহাসিক ও পর্যটনস্থল পরিদর্শন এবং দেশটির ঐতিহ্যবাহী সংস্কৃতি ও খাবারের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়ারও আয়োজন রাখা হয়েছে।

আয়োজকদের মতে, সম্মেলনের মূল লক্ষ্য হলো মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিনির্ধারণে এর গুরুত্ব তুলে ধরা এবং ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত