বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি প্রয়াত আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় ক্র্যাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ।
শোকসভায় বক্তারা আবু হেনা রাসেলের বর্ণাঢ্য সাংবাদিক জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা প্রয়াত এই সাংবাদিকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সেগুনবাগিচা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবুল হাসানাত।
অনুষ্ঠানে আবু হেনা রাসেলের সাংবাদিকতা ও কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, ফকরুল আলম কাঞ্চন, কামরুজ্জামান খান, উপদেষ্টা মর্তুজা লিটন হায়দার, সাবেক সহ-সভাপতি মাসুম মিজান, শাহীন আব্দুল বারী, উমর ফারুক আলহাদী, সাবেক উপদেষ্টা নজরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খানসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এ সময় ক্র্যাবের সাবেক সভাপতি ইসারফ হোসেন ইসা, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক উপদেষ্টা ইকরামুল কবীর টিপু, বর্তমান ও সাবেক বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী নেতৃবৃন্দ এবং ক্র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০