ব্রেকিং
news icon গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩, আহত ২০ news icon মহাসড়কে শ্রমিক-মালিক-পুলিশ যে পক্ষই হোক, চাঁদাবাজি... news icon ঢাকায় ২০০ ইভি বাস কিনবে সরকার, নারীদের জন্য ১০০টি:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম চালু news icon সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়... news icon আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি news icon রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ:... news icon ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, ভোগান্ত... news icon চার দেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের সতর্ক... news icon মুখস্থনির্ভর শিক্ষা নয়, খেলায় খেলায় শিশুদের শেখাতে... news icon ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি ছুড়ল সপ্তম শ্রেণির শিক্... news icon ৬ মাসে কর্মমুখী প্রশিক্ষণ পেলেন ২ লাখ ২৫ হাজারের ব... news icon মাদকাসক্ত বাবার ভয়ে থানায় শিশুকন্যা, বিএনপি নেতাকে... news icon দুই কার্গো এলএনজি কিনবে সরকার news icon রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, তারা রাখাইন রাজ্যের অধিবাস... news icon কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা, মিলবে উ... news icon শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চল... news icon কিংবদন্তিদের প্রশংসা পেয়ে কেমন লাগছে মিরাজের? news icon ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদ... news icon ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশ... news icon বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে কমপক্ষে ২ বছর লাগবে: অর্... news icon বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ছয় মাসের চ্যাল... news icon শেখ হাসিনাকে প্রত্যর্পণ, নতুন তথ্য দিল ভারত news icon নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে:... news icon ধানমন্ডির অর্ণবের মৃত্যু নিয়ে তিনমাসেও ধোঁয়াশা কাট... news icon যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দা... news icon পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও ডেপুটি স্পিকার আশিস ব... news icon বেড়েছে গ্যাসের সরবরাহ, জ্বালানি সংকট মোকাবেলায় তৎপ... news icon দাম বেড়ে যত টাকায় স্বর্ণ বিক্রি হচ্ছে আজ news icon হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাক...

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা

ঢাকা অফিস

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

Ajker Patrika

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা

ঢাকা অফিস

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ পিএম

সংযুক্ত ছবি

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা

এ বছর ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতর-এর হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব 
মুফতি মুহাম্মদ আবদুল মালেক। 

এই সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামী শরীয়াহ মতে আটা, যব, কিসমিস, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোন একটি দ্বারা ফিতরা  আদায় করা যায়। 

গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬শ’ ৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা প্রদান করতে হবে। 

যব দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ৫৯৫ টাকা, খেজুর দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূলা ২ হাজার ৪৭৫ টাকা, কিসমিস দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৬৪০  টাকা ও পনির দ্বারা আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩ শ’ গ্রাম বা এর বাজার মূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা প্রদান করতে হবে।

ইফা’র সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোন একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন। 

দেশের বিভিন্ন অঞ্চলে এ পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। সে অনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস এর গর্ভনর মাওলানা মাহফুজুল হক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, ইসলামিক ফাউন্ডেশনের  মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস ড. ওয়ালিয়ুর রহমান খান, মুফাসসির ড. মাওলানা মো. আবু সালেহ পাটোয়ারী, কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল কাশেম মো. ফজলুল হক, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী ও রেসিডেন্সিয়াল মডেল কলেজ জামে মসজিদের খতীব মাওলানা মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৮০৫ ও সর্বনিম্ন ১১০ টাকা ছবি:

বিষয়:

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত